নোয়খালীতে ক্ষুদ্র অতিক্ষুদ্র ব্যবসায় উদ্যোগের উন্নয়নে ইন্টারনেট ভিত্তিক সেবা কার্যক্রমের উদ্বোধন Print
Written by Rahmatul Alam Ranju   
Sunday, 10 January 2010 10:58

e module launching proagram on 7 january in noakhali.jpg

তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিজস্ব উৎপাদিত পন্য জাতীয় এবং আর্ন্তজাতিক বাজারের সাথে পরিচয় করিয়ে দেয়া, ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চয়তা এবং উৎপাদনকারীদের উৎসাহ যোগাতে নোয়াখালীতে উদ্বোধন করা হয়েছে ক্ষুদ্র অতিক্ষুদ্র ব্যবসায় উদ্যোগের উন্নয়নে ইন্টারনেট ভিত্তিক সেবা কার্যক্রমের।
বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্ক-বিটিএন, নোয়াখালী চেম্বার অব কমার্স ও পার্টিসিপেটরি রিসার্স এন্ড এ্যাকশন নেটওয়ার্ক-প্রান এর যৌথ আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী চেম্বর অব কমার্সের সহ-সভাপতি হারুনুর রশিদ আজাদ। অনুষ্ঠানে প্রান'র নির্বাহী প্রধান নুরুল আলম মাসুদ, বিটিএন'র চীফ অপারেটিং অফিসার মাহমুদ হাসান, বিটিএন'র প্রোগ্রাম অফিসার আতাউর রহমান, দিগন্তের ডাক'র পরিচালক আবু নাছের খান পানু, গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার, সাংবাদিক রুদ্র মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে www.byabsharkhobor.com ওয়েবসাইট সম্পর্কে ব্যাখ্যা প্রদান ও সাইট এর বিভিন্ন দিক তুলে ধরেন ই-ভিলেজ এর পরিচালক দিদারুল আলম, www.msme.com.bd সাইট এর Power Point Presentation করে দেখান দিগন্তের ডাক পল্লীতথ্য কেন্দ্র'র কেন্দ্র ব্যবস্থাপক আবু জুবায়ের এবং www.msme.com.bd/directory ওয়েবসাইট সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেন গান্ধি আশ্রম ট্রাষ্ট পল্লীতথ্য কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক সঞ্জীব চৌধুরী।

প্রকল্পটি বিটিএন স্থানীয়ভাবে সেবা প্রদানকারী টেলিসেন্টারকে কেন্দ্রবিন্দু করে স্থানীয় ক্ষুদ্র ও ক্ষুদ্রতর ব্যবসায়ী উদ্যোক্তাদের উদ্যোগ উন্নয়নের জন্য সম্ভাবনাময় এবং আগ্রহী প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে পরিচালিত করে বাংলাদেশের তিন (৩) অঞ্চলের মোট ছয় (৬) জেলায় এই কার্যক্রম পরিচালনা করছে। প্রতি জেলার পাঁচটি করে ছয় জেলার ত্রিশটি টেলিসেন্টারের মাধ্যমে উক্ত প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম ও নোয়াখালী জেলা উক্ত প্রকল্পের আওতাভুক্ত এলাকা। নোয়াখালী জেলার টেলিসেন্টার সমূহ হলো : দিগন্তের ডাক পল্লীতথ্য কেন্দ্র, মাইজদী, দিগন্তের ডাক পল্লীতথ্য কেন্দ্র, সূবর্ণচর, গান্ধি আশ্রম ট্রাষ্ট পল্লীতথ্য কেন্দ্র, জয়াগ, চাটখিল, ই-ভিলেজ- মাইজদী এবং হোসেন কম্পিউটার কালামুন্সি, কবিরহাট।

তথ্যসূত্র:
. http://dcnoakhali.gov.bd/index.php?option=com_dcnews&controller=dcnews&task=edit&cid[]=25
. http://www.noakhaliweb.com.bd/index.php?cmd=details_news&newsId=5496
. http://www.chalomannoakhali.com/news/723/