বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্ক রেফারেন্স সার্ভিস খবর
রেফারেন্স ডেস্কের অগ্রগতি
বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্ক রেফারেন্স সার্ভিস চালু হবার পর দেশের বিভিন্ন টেলিসেন্টার থেকে কম্পিউটার সংশ্লিষ্ট নানা বিভাগে প্রশ্ন আসতে শুরু করে। সমস্যাগুলো জানানোর ফলে তারা তাৎক্ষনিক সমাধান পেয়ে যায়, সেইসাথে একই ধরণের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে। গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এর মাধ্যমে তাদের কারিগরী জ্ঞান বৃদ্ধি পাচ্ছে এবং শুধুমাত্র নিজের প্রতিষ্ঠানেই সীমাবদ্ধ না রেখে অনেকেই স্থানীয়ভাবে তাদের এ জ্ঞান কাজে লাগাচ্ছে। এক্ষেত্রে ওইসব কেন্দ্রের বাড়তি আয়ের পথও সুগম হচ্ছে।
উল্লেখ্য, রেফারেন্স ডেস্ক মূলতঃ কম্পিউটার হার্ডওয়্যার ট্রাবলশুটিং, কম্পিউটার সফটওয়্যার ইনস্টলেশন ও মেইনটেন্যান্স, প্রিন্টার ও স্ক্যানার ট্রাবলশুটিং, কম্পিউটার নেটওয়ার্কিং ও ইন্টারনেট সম্পর্কিত (ব্রাউজিং, এজ/জিপিআরএস মডেম, মডেম হিসেবে হ্যান্ডসেট, ইত্যাদি) প্রশ্নের উত্তর তথা সহায়তা দিয়ে থাকে।
টেলিসেন্টারগুলো ফোন, ই-মেইল, ইনস্ট্যান্ট মেসেঞ্জার (ইয়াহু, স্কাইপি) অথবা ওয়েবসাইটের মাধ্যমে রেফারেন্স ডেস্কে তাদের প্রশ্ন পাঠাতে পারে।
রেফারেন্স ডেস্কে এ যাবৎ প্রশ্ন এসেছে ১২১ টি এবং সবগুলোরই উত্তর দেয়া হয়েছে ও সমাধান হয়েছে। গত তিন মাসে আসা প্রশ্নের একটি হিসাব নিচের চার্টে দেয়া হলো:
আর নিচের চার্টে প্রশ্নের বিভাগ ভিত্তিক বিন্যাস দেখানো হয়েছে:
এখানে দেখা যাচ্ছে, সফটওয়্যার সমস্যা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়েছে, এরপর অন্যান্য এবং ইন্টারনেট সম্পৃক্ত প্রশ্ন রয়েছে তৃতীয় অবস্থানে।
নিচের চার্টে যেসব টেলিসেন্টার দুইয়ের অধিক প্রশ্ন করেছে, তাদের উপাত্ত দেয়া হলো:
রেফারেন্স ডেস্কে সবচেয়ে বেশি প্রশ্নকারী টেলিসেন্টার হলো নোয়াখালীর দিগন্তের ডাক পল্লীতথ্য কেন্দ্র, এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে সিলেটের বালাগঞ্জের জেসি কম্পিউটারস, যৌথভাবে তৃতীয় অবস্থানে আছে গাইবান্ধার সুন্দরগঞ্জের উদয়ন পল্লীতথ্য কেন্দ্র এবং দিনাজপুরের সিডিএ পল্লীতথ্য কেন্দ্র।
শেষ হালনাগাদ: 2008-09-03 00:26
লেখক: খালিদ

