বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্ক রেফারেন্স সার্ভিস খবরRSS

রেফারেন্স ডেস্কের সহায়তা নিন

তৃণমূল পর্যায়ে যেসব টেলিসেন্টার রয়েছে তারা প্রতিনিয়ত কম্পিউটার সংক্রান্ত নানারকম জটিলতার সম্মুখীন হচ্ছেন। এছাড়াও টেলিসেন্টার স্থাপন, ব্যবস্থাপনা, পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা সংশ্লিষ্ট পরামর্শ প্রায়শঃই দরকার হয়। এসব টেলিসেন্টারসমূহকে অনলাইন ও অফলাইনে কারিগরী বিভিন্ন সমস্যার সহায়তা প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্ক রেফারেন্স ডেস্ক স্থাপনের পরিকল্পনা হাতে নেয় এবং ৩০ মার্চ ২০০৮ আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে এই সহায়তা কেন্দ্র বিভিন্ন বিষয়ে টেলিসেন্টারগুলোকে সহায়তা দিয়ে যাচ্ছে।
রেফারেন্স ডেস্কের সেবাসমূহ
বাংলাদেশের টেলিসেন্টারের সামগ্রিক চিত্র:
এ সেবার আওতায় নিম্নোক্ত তথ্য রেফারেন্স ডেস্ক থেকে পাওয়া যাবে।
  • বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন অনুযায়ী টেলিসেন্টারের অবস্থান;
  • বাংলাদেশের কোন কোন প্রতিষ্ঠান টেলিসেন্টার নিয়ে কাজ করছে;
  • বাংলাদেশে বিরাজমান টেলিসেন্টারের বিভিন্ন মডেল
টেলিসেন্টার স্থাপনের প্রক্রিয়া:
এ সেবার আওতায় সম্ভাব্য উদ্যোক্তা ব্যাক্তি কিংবা প্রতিষ্ঠান টেলিসেন্টার স্থাপনের নানা বিষয় সম্পর্কে জানতে পারবেন।
  • কিভাবে টেলিসেন্টারের ব্যবসায়িক পরিকল্পনা তৈরী করবেন?
  • কিভাবে টেলিসেন্টারের জন্য স্থান নির্বাচন করবেন?
  • কি কি তথ্য ও সেবা টেলিসেন্টার থেকে প্রদান করা যেতে পারে?
  • তথ্য ও সেবা প্রদানের জন্য কি কি যন্ত্রপাতির প্রয়োজন?
  • টেলিসেন্টারের জন্য প্রয়োজনীয় তথ্য কোথা থেকে সংগ্রহ করতে পারবেন?
  • টেলিসেন্টার পরিচালনার জন্য কি কি প্রশিক্ষণ দরকার এবং এসব প্রশিক্ষণ কোথায় পাওয়া যবে?
  • টেলিসন্টার স্থাপনের জন্য কি কি আইনী প্রস্তুতি দরকার?
  • টেলিসেন্টারের তথ্যকর্মীর কি কি যোগ্যতা থাকা উচিত?
  • টেলিসেনটার স্থাপনের জন্য কি ধরণের বিনিয়োগ দরকার এবং সম্ভাব্য অর্থায়ন কিভাবে হতে পারে?
  • টেলিসেন্টারের সাথে জনগণের সম্পৃক্ততা কিভাবে স্থাপন করবেন?
  • কিভাবে আপনার এলাকায় টেলিসেন্টারের সেবার প্রচার করবেন?
বিরাজমান টেলিসেন্টারের করিগরী এবং ব্যবস্থাপনা সমস্যা:
তৃণমূল পর্যায়ে যেসব টেলিসেন্টার রয়েছে তারা প্রতিনিয়ত কম্পিউটার সংক্রান্ত নানারকম জটিলতার সম্মুখীন হচ্ছেন। নিম্নোক্ত বিষয় সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য রেফারেন্স ডেস্কে প্রশ্ন করতে পারবেন।
  • কম্পিউটার হার্ডওয়্যার ট্রাবলশুটিং
  • কম্পিউটার সফ্টওয়্যার ইনস্টলেশন ও মেইনটেন্যান্স সংক্রান্ত সহায়তা
  • কম্পিউটার নেটওয়ার্ক ট্রাবলশুটিং
  • ইন্টারনেট (ব্রাউজিং, এজ/জিপিআরএস মডেম, মডেম হিসেবে হ্যান্ডসেট ) সংক্রান্ত সহায়তা
  • প্রিন্টার ও স্ক্যানার ট্রাবলশুটিং
  • পাওয়ার (ইউপিএস ও ভোল্টেজ বিষয়ক) সংক্রান্ত সহায়তা
  • ওয়েব ডেভলপমেন্ট সংক্রান্ত সহায়তা
কারা হবেন সেবা গ্রহীতা
বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্কের রেফারেন্স ডেস্কের সেবা বিরাজমান টেলিসেন্টার এবং টেলিসেন্টার নিয়ে কাজ করতে আগ্রহী এমন সকলের জন্য একটি উন্মুক্ত প্লাটফর্ম। নিম্নোক্ত ব্যবহারকারীরা সরাসরি এ সেবা গ্রহণ করতে পারবেন।
ক. বিরাজমান টেলিসেন্টার পরিচালনাকারী: বিরাজমান টেলিসেন্টার পরিচালনাকারী টেলিসেন্টার পরিচালনা করার কারিগরী ও ব্যবস্থাপনা সংক্রান্ত নানা ধরণের তথ্য রেফারেন্স ডেস্ক থেকে সংগ্রহ করতে পারবেন;
খ. সম্ভাব্য টেলিনসন্টার উদ্যোক্তা: টেলিসেন্টার স্থাপনে আগ্রহী যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রেফারেন্স ডেস্ক থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারবেন;
গ. টেলিসেন্টার সম্পর্কে আগ্রহী যেকোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠান: টেলিসেন্টার সম্পর্কে আগ্রহী যেকোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠান রেফারেন্স ডেস্ক থেকে বাংলাদেশের টেলিসেন্টার সংক্রান্ত তথ্য, উপাত্ত বিরাজমান মজেল ইত্যাদি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পরবেন।
সেবা গ্রহন করবেন কিভাবে
রেফারেন্স ডেস্ক সেবা প্রদানের জন্য সম্ভাব্য ও প্রযোজ্য সবগুলো যোগাযোগ মাধ্যমই ব্যবহার করছে। যে কোনো টেলিসেন্টার নিম্নোক্ত যে কোনো মাধ্যমেই ডেস্কের সাথে যোগাযোগ করতে পারে:
  • প্রশ্নোত্তর ওয়েবসাইট (প্রশ্ন করার সুবিধাসহ)
  • ই-মেইল
  • ইনস্ট্যান্ট মেসেঞ্জার
  • মোবাইল ও টেলিফোন
  • চিঠি
রেজিস্ট্রেশন করুন
সেবা গ্রহনের জন্য আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। ব্যবহারকারীকে সনাক্ত করা ও রেকর্ড রাখার সুবিধার্থে রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হয়েছে। এটি খুবই সহজ একটি প্রক্রিয়া, এ সম্বন্ধে জানতে
রেজিস্ট্রেশন ফরম ডাউনলোড করার পর এটি মাইক্রোসফট ওয়ার্ড অথবা ওপেন অফিস রাইটার দিয়ে খুলে পূরণ করুন এবং উপরোক্ত ই-মেইল ঠিকানায় পাঠিয়ে দিন।
প্রশ্নোত্তর ওয়েবসাইট
এই ওয়েবসাইটে আর্কাইভকৃত প্রশ্নোত্তর বিভিন্ন বিভাগ অনুযায়ি দেয়া আছে। এছাড়া প্রতিনিয়ত নতুন নতুন প্রশ্নোত্তর ও বিভাগ যুক্ত করে এটিকে সমৃদ্ধ করা হচ্ছে।
প্রশ্ন করুন: ওপরের ডানপাশে “প্রশ্ন করুন” অংশে প্রবেশ করে আপনার প্রশ্নটি করতে পারেন। এখানে আপনার নাম, ই-মেইল ঠিকানা, বিভাগ সিলেক্ট করে প্রশ্নটি লিখতে হবে এবং “জমা দিন” বাটনে ক্লিক করতে হবে। আপনার করা প্রশ্নটি বিশেষজ্ঞের ই-মেইল ঠিকানায় চলে যাবে। সে উত্তরটি তৈরি করে আপনি এই ফরমে যে ই-মেইল ঠিকানাটি দিয়েছেন সেটিতে পাঠিয়ে দেবে।
বিশেষজ্ঞের সাথে কথা বলুন
আপনার সমস্যা সরাসরি বিশেষজ্ঞকে জানাতে ডায়াল করুন ০১৫৫২৬৫০৬২২ বা ০১৭৩২২৯১৪২৮ নম্বরে (এক্সটেনশন-২১ বা ২৩)। বিশেষজ্ঞ আপনার সমাধান তাৎক্ষণিক দেয়ার চেষ্টা করবে। যদি সম্ভব না হয়, উত্তর পাওয়ার সাথে সাথে আপনাকে ফোন করে অথবা ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেবে।
কখন কল করবেন
সময়ঃ সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা
ছুটির দিনঃ সকল শুক্রবার, মাসের প্রথম ও তৃতীয় শনিবার এবং সরকারী ছুটির দিন।
ই-মেইল
বিস্তারিত ও সচিত্র সমস্যা পাঠানোর জন্য ই-মেইলের বিকল্প নেই। আপনার সমস্যার পুরো বর্ণনা পাঠিয়ে দিতে পারেন helpdesk@mission2011.net.bd ঠিকানায়। আপনার প্রশ্নের উত্তরও সবিস্তারে পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি।
মেসেঞ্জার
আপনার প্রশ্ন বা কিছু জানার থাকলে ইনস্ট্যান্ট মেসেঞ্জারে বিশেষজ্ঞের সাথে আলাপ করে নিতে পারেন। সমস্যাগুলো নিয়ে আলাপ করার সবচেয়ে ভালো উপায় এটি, কারণ, আপনার সমস্যার স্ক্রিনশট পাঠিয়ে বিশেষজ্ঞের সাথে শেয়ার করতে পারেন, যা সমস্যা সমাধানে খুবই কার্যকর ভূমিকা রাখতে পারে। এই মুহূর্তে রেফারেন্স ডেস্ক ইয়াহু ও স্কাইপি মেসেঞ্জার ব্যবহার করছে। ঠিকানাগুলো নিচে দেয়া হলো:
ইয়াহু আইডি : btnhelpdesk
স্কাইপি আইডি : btnhelpdesk
চিঠি
যদি এমন অবস্থার সৃষ্টি হয়, অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, তবে সর্বশেষ সমাধান হলো চিঠি। ডাক-বিভাগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কেউ রেফারেন্স ডেস্কে তাদের সমস্যাগুলো জানাতে পারে।
আপনার চিঠিটি নিচের ঠিকানায় পাঠিয়ে দিন:
সমন্বয়ক
বিটিএন রেফারেন্স ডেস্ক
৬/৮ হুমায়ুন রোড
মোহাম্মদপুর
ঢাকা-১২০৭
আরও বিস্তারিত জানার জন্য ব্যবহার সহায়িকা ডাউনলোড করুন
বাংলা
English

শেষ হালনাগাদ: 2008-10-06 01:15
লেখক: খালিদ

মতামত